Friday, May 1, 2026
Home পুঁজিবাজার গ্রীন ডেল্টার সাধারণ সভায় ২৭% নগদ লভ্যাংশ ঘোষণা

গ্রীন ডেল্টার সাধারণ সভায় ২৭% নগদ লভ্যাংশ ঘোষণা

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি ৩১শে ডিসেম্বর ২০২৫-এ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ৩১ মার্চ ২০২৬ (মঙ্গলবার) কোম্পানিটির ৪০তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়। চেয়ারপারসন Shamsun Nahar Begum Chowdhury-এর অনুমতি সাপেক্ষে কোম্পানি সেক্রেটারি মোঃ অলিউল্লাহ খান এফ সি এস-এর সঞ্চালনায় ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের স্পন্সর, বোর্ড অফ ডিরেক্টরস-এর সদস্যবৃন্দ ও শেয়ারহোল্ডারবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সভার শুরুতে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির প্রতি সবসময় সমর্থন ও সহযোগিতার জন্য শেয়ারহোল্ডারবৃন্দের প্রতি কোম্পানির চেয়ারপার্সন কৃতজ্ঞতা জানান। নিরবচ্ছিন্ন গ্রাহক পরিসেবা এবং ব্যবসায়িক পরিচালনা নিশ্চিত করতে যথাযথ ও আন্তরিক প্রচেষ্টার জন্য গ্রীন ডেল্টা পরিবারের সদস্যবৃন্দকেও তিনি অভিনন্দন ও ধন্যবাদ জানান।

বীমা খাতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিষ্ঠার পর থেকে শীর্ষস্থানটি সুরক্ষিত করার জন্য সকল শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পি এল সি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Farzana Chowdhury। এছাড়া সঙ্কটময় পরিস্থিতিতে নিরলসভাবে কাজ করার জন্য গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। স্বয়ংক্রিয় গ্রাহক পরিসেবা, সর্বাঙ্গীণ ডিজিটালাইজড সল্যুশন, বীমা সংক্রান্ত বিবিধ গ্রাহকসেবা ভবিষ্যতে আরও উন্নত পদ্ধতিতে ও সফলভাবে সম্পাদনের বিষয়ে উচ্চাশা ব্যক্ত করার পাশাপাশি কোম্পানির সমৃদ্ধির জন্য আর্থিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ধারাবাহিক উদ্ভাবন এবং সর্বোত্তম সেবা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়াও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক Nasir A. Chowdhury, শেয়ারহোল্ডারদের ক্রমাগত সহায়তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনলাইনে আয়োজিত এই বার্ষিক সাধারণ সভায় অনেক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন, যারা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা ও পরিচালনা পরিষদের কর্মদক্ষতা, সুদক্ষ ও শক্তিশালী কর্পোরেট প্রশাসন, আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা ও ২০২৫ সালের বিস্তারিত ও তথ্যবহুল বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য প্রশংসা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুর...

পল্টনে শ্রমিক সমাবেশ আজ লাখো মানুষের সমাগমের প্রত্যাশা শ্রমিক দলের

ঢাকায় আজ পহেলা মে শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে লাখ লাখ শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রত্যাশা...

রূপালী ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের...

চতুর্থ প্রান্তিকে আদানি পাওয়ারের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ

বিদ্যুৎ চাহিদার প্রতিকূলতার মধ্যেও চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ। একই সঙ্গে ২০২৫-২৬...

Recent Comments