Tuesday, April 21, 2026
Home আইন আদালত গৃহকর্মী নির্যাতন: স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

গৃহকর্মী নির্যাতন: স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান ও তার স্ত্রী বীথিসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) আদালত এ আদেশ দেন। ১১ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের এ মামলার অপর দুই আসামি হলেন— সাফিকুর রহমানের বাসার আরও দুই গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।

এর আগে, রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে সাফিকুর রহমান, তার স্ত্রী এবং বাসার দুই গৃহকর্মীকে গ্রেফতার করা হয়।

অভিযোগ রয়েছে, সাফিকুর রহমানের বাসায় একটি শিশু গৃহকর্মীর কাজ করে। ওই গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে মারধর করা হতো। ওই শিশুর পরিবার থানায় মামলা করলে পুলিশ এই চারজনকে গ্রেফতার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক...

পর্ষদ সভার তারিখ জানালো ইউনিক হোটেল

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

মতিন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা...

ফুয়েল পাস চালু হওয়া পাম্প পাবে অতিরিক্ত অকটেন: বিপিসি

ফুয়েল পাস চালু হওয়া রাজধানীর সাতটি পাম্পে ৫ শতাংশ বাড়িয়ে বুধবার থেকে ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার (২১...

Recent Comments