Sunday, May 24, 2026
Home জাতীয় গুমের দায়ীদের বিচার অন্তর্বর্তী সরকারেই নিশ্চিত হবে

গুমের দায়ীদের বিচার অন্তর্বর্তী সরকারেই নিশ্চিত হবে

ঢাকা: অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর উদ্যোগে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, সরকার ইতোমধ্যে গুমের ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করেছে। এই কমিশনের সুপারিশ অনুযায়ী অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। যারা গুমের ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের বিচারের মুখোমুখি করা হবে।

তিনি আরও বলেন, অতীত সরকার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দমন করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে গুমের ঘটনা ঘটিয়েছে। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বহু মানুষকে গুম করা হয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।মাহফুজ আলম দাবি করেন, ২০১৩ ও ২০১৪ সালে যখন জনগণ ভোটাধিকারের জন্য আন্দোলন করছিল, তখনই সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে। এই গুমের মাধ্যমে সে সময়কার সরকার দেশে নির্বাচনব্যবস্থা ধ্বংস করতে চেয়েছিল।

তিনি আরও বলেন, অতীত সরকার বিরোধীদের জঙ্গি ও সন্ত্রাসী তকমা দিয়ে গুম করেছিল। তাদের পরিবারকে আতঙ্কে রাখা হয়েছিল, যাতে কেউ প্রতিবাদ করতে না পারে।

তিনি জানান, অন্তর্বর্তী সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারের পাশে থাকবে। যারা স্বজন হারিয়েছে, তারা যাতে ন্যায়বিচার পায়, সে লক্ষ্যে কাজ করছে সরকার।তিনি বলেন, শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, যা অত্যন্ত দুঃখজনক। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

তিনি গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন ঐক্যবদ্ধ থাকে এবং আইনি লড়াই চালিয়ে যায়। সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রামিসার হত্যাকারীর শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় বর্তমান সরকার কোনো...

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম

২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় সংঘটিত দুর্নীতি, অনিয়ম ও আর্থিক অপব্যবহারের অভিযোগ তদন্তে ৭...

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের মামলায় তদন্ত দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই মামলার...

হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

ঈদুল আজহাকে সামনে রেখে দেশে হাম সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হাম আক্রান্ত শিশুদের...

Recent Comments