Wednesday, June 3, 2026
Home কর্পোরেট কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের ১৭০০ বস্তা সার অনুদান

কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের ১৭০০ বস্তা সার অনুদান

ফেনীর দাগনভূঞায় বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মাঝে সার বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) প্রধান অতিথি হিসেবে দাগনভূঞার কৃষকদের মাঝে ১৭০০ বস্তা সার বিতরণ করেন।

এ উপলক্ষে দাগনভূঞার আতাতুর্ক সরকারি হাইস্কুলের মিজান হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, দাগনভূঞা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা সিদ্দিকী।

এসময় মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা-নোয়াখালী রিজিওনাল হেড ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান, ১ নং সিন্দুরপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর নবী, ৩ নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রায়হান, দাগনভূঞা সদর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত উল্লাহ স্বপন, মার্কেন্টাইল ব্যাংক ফেনীর শাখা প্রধান ও এফভিপি মো. শাহাদাত হোসেন, দাগনভূঞার শাখা প্রধান মনোয়ার হোসেন, ব্যাংকের ফেনী জেলার বিভিন্ন শাখা প্রধান, বিপুল সংখ্যক কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্তির  কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস  পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা...

Recent Comments