Tuesday, June 16, 2026
Home কর্পোরেট কুয়েত ও বাহরাইনের রুটে এমিরেটসের নতুন এয়ারবাস এ৩৫০

কুয়েত ও বাহরাইনের রুটে এমিরেটসের নতুন এয়ারবাস এ৩৫০

আগামী ৮ জানুয়ারি থেকে এমিরেটস এয়ারলাইন তাদের বহরে সদ্য যুক্ত এয়ারবাস এ৩৫০ মডেলের অত্যাধুনিক উড়োজাহাজ দিয়ে দুবাই থেকে কুয়েত এবং বাহরাইন রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। এটি হবে এ৩৫০ দ্বারা পরিচালিত দ্বিতীয় ও তৃতীয় আন্তর্জাতিক গন্তব্য।

তিন শ্রেণীর ৩১২ আসনের এই উড়োজাহাজে রয়েছে বিজনেস ক্লাসের ৪২টি, প্রিমিয়াম ইকোনমির ২১টি এবং ইকোনমি ক্লাসের ২৫৯টি আসন। নতুন এই এ৩৫০ উড়োজাহাজগুলোতে উঁচু ছাদ, প্রশস্ত আইল এবং উন্নত প্রযুক্তির ব্যবহার যাত্রীদের ভ্রমণকে করবে আরও আরামদায়ক।  ইনফ্লাইট বিনোদনের ক্ষেত্রে এমিরেটস এ৩৫০ এনেছে আরও আধুনিক ব্যবস্থা। দ্রুততর ওয়াইফাই, উন্নত স্ক্রিন এবং আরও বেশি বিনোদন কন্টেন্টসহ যাত্রীরা পাবেন সিনেম্যাটিক অভিজ্ঞতা।

বর্তমানে এমিরেটস কুয়েত রুটে প্রতি সপ্তাহে ২৯টি এবং বাহরাইন রুটে ২২টি ফ্লাইট পরিচালনা করছে। এ৩৫০ যুক্ত হওয়ায় এই রুটগুলোতে আরও উন্নত ভ্রমণের সুযোগ সৃষ্টি হবে। বিশ্বের বৃহত্তম এয়ারলাইনগুলোর মধ্যে এমিরেটস তাদের এই পদক্ষেপের মাধ্যমে ভ্রমণকারীদের জন্য নতুন মানদণ্ড স্থাপন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (ইউএনএএম)-এর স্থাপত্য অনুষদ এবং বিখ্যাত লুইস ব্যারাগান ওয়ার্কশপের...

একনেকে ৪১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (সিইআইজেড) স্থাপনের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সরকারের আশা,...

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা পরিচালনায় বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হলেও একই প্রতিষ্ঠানের অন্যান্য শাখার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন,...

শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন: মাহমুদুর রহমান

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক প্রভাব এবং সাংবাদিকতার পেশাগত দায়িত্ব নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক ড....

Recent Comments