Tuesday, May 19, 2026
Home অর্থ-বানিজ্য কাতার, আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

কাতার, আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো। দেশগুলো হলো লেবানন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ইরাক।

 অতিপ্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। এ ছাড়া জমায়েত বা সভা-সমাবেশ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

 সব কটি দূতাবাসই নিজ নিজ দেশের সরকারের জারি করা নির্দেশনা মেনে চলতে এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নগদ টাকা, পাসপোর্ট, স্থানীয় আইডি কার্ড, স্বাস্থ্য কার্ড বা হেলথ ইনস্যুরেন্স, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, শুকনো খাবার ও পানি সব সময় সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
 
কয়েকটি দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারেও বিশেষভাবে সতর্ক করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা এবং ভিত্তিহীন সংবাদ প্রচার করা এসব দেশের প্রচলিত আইনের পরিপন্থী। তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
 
লেবাননের বাংলাদেশ দূতাবাস দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চল (বেক্কা ভ্যালি) এবং রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল (দাহিয়ে) ও এর নিকটবর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিশেষ সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলেছে। এ ছাড়া রাতে চলাচল না করা, সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
 
জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর-
 যেকোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশি প্রবাসীদের নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের নির্দিষ্ট হটলাইন নম্বর ও ই–মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
লেবানন: ফ্রন্টডেস্ক (হোয়াটসঅ্যাপ)– ৭১২১৭১৩৯, হেল্প লাইন- ৮১৭৪৪২০৭, হটলাইন- ৭০৬৩৫২৭৮
কাতার: হটলাইন- +৯৭৪ ৩৩৩৬২০০০। ই–মেইল: mission.doha@mofa.gov.bd
সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি): +৯৭১ ৫৬ ৬১১ ৭২১৫, +৯৭১ ০২ ৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২, +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬। ই–মেইল: mission.abudhabi@mofa.gov.bd
সংযুক্ত আরব আমিরাত (দুবাই): +৯৭১ ৫০ ৮১৬ ৮২৫৩, +৯৭১ ৫০ ৮১৬ ৮৩৬৩। ই–মেইল: mission.dubai@mofa.gov.bd
বাহরাইন: হেল্পলাইন- +৯৭৩ ৩৩৩৭৫১৫৫। ইমেইল: mission.manama@mofa.gov.bd
কুয়েত: হটলাইন- +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪, +৯৬৫ ৫০৮৯৫১৬১। ই–মেইল: mission.kuwait@mofa.gov.bd
ইরাক: হটলাইন (হোয়াটসঅ্যাপ)- +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০। ই–মেইল: mission.baghdad@mofa.gov.bd। সূত্র বাসস  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না...

তিন ধরনের নতুন নোট ছাড়লো কেন্দ্রীয় ব্যাংক

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব...

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বিজয় সরণি এলাকার কলমিলতা বাজার মার্কেটে ভোরে লাগা অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হলে...

বিজিএমইএ সদস্যদের জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ কার্ড চালু

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং তাদের পরিবারের অন্যদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ প্রিভিলেজ কার্ড চালু করা...

Recent Comments