Monday, April 20, 2026
Home কর্পোরেট ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপরিচিত ব্র্যান্ড ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় তাদেরকে পুরস্কৃত করা হয়।

সোমবার (২০ এপ্রিল) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি ‘অর্জনই আমাদের অঙ্গীকার’ স্লোগানে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের আয়োজনে ‘ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’-এ ১৬৮ পরিবেশককে সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান জনাব এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান জনাব এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে উপস্থিত পরিবেশকদের চলমান বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে উদ্ভাবনী বিক্রয় ও বিপণন কৌশল গ্রহণের পরামর্শ ও দিক-নির্দেশনা দেন তারা।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় দিনব্যাপী এই অনুষ্ঠানে ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সারাদেশ থেকে ওয়ালটনের পরিবেশকরা অংশ নেন। তাদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে ওয়ালটনের করপোরেট প্রাঙ্গণ।

পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান জনাব এস এম শামছুল আলম বলেন, ওয়ালটনের অন্যতম শক্তিশালী বিক্রয় নেটওয়ার্ক হচ্ছে ডিস্ট্রিবিউটার নেটওয়ার্ক। দেশজুড়ে ওয়ালটনের পরিবেশকরা ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিক্রয় ও মার্কেট শেয়ার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিক্রয় বৃদ্ধি ও ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে পরিবেশকদের আরও সময়োপযোগী ও উদ্ভাবনী বিপণন কৌশল গ্রহণের পরামর্শ দেন তিনি।

ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান জনাব এস এম আশরাফুল আলম বলেন, ওয়ালটন ইতোমধ্যে দেশের অন্যতম দ্রুত অগ্রসরমান কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এই সাফল্যের পেছনে অসামান্য অবদান রেখেছেন ওয়ালটনের পরিবেশকরা। ওয়ালটন পরিবারের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।

পণ্য বিক্রয় ও মুনাফা অর্জনের ধারাবাহিকতা বজায় রাখায় পরিবেশক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের ধন্যবাদ জানান ব্যবস্থাপনা পরিচালক জনাব এস এম মাহবুবুল আলম। তিনি বলেন, ওয়ালটন ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে কাজ করছে পরিবেশক প্রতিষ্ঠানগুলো। পারস্পরিক এই আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। গ্রাহকদের নিকট ওয়ালটন পণ্যের উদ্ভাবনী ও সর্বাধুনিক সব স্মার্ট প্রযুক্তি, ফিচার সুন্দর ও সঠিকভাবে উপস্থাপন করার লক্ষ্যে পরিবেশক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে পরিবেশকদের উদ্দেশ্যে ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম বলেন, শুরু থেকেই ওয়ালটন সবসময় ব্যবসায়িক অংশীদারদের বিশেষ গুরুত্ব দিয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের দিনব্যাপী পুরস্কার প্রদান অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআইসিএমে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে একটি সেমিনার আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখ ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে...

ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপরিচিত ব্র্যান্ড ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ...

এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজন করেছে এসবিএম ব্যাংক পিএলসি। সোমবার (২০ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ...

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২০...

Recent Comments