Wednesday, May 13, 2026
Home কর্পোরেট ওয়ালটন ওয়াশিং মেশিনের নতুন ৪ মডেল এল বাজারে

ওয়ালটন ওয়াশিং মেশিনের নতুন ৪ মডেল এল বাজারে

ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন বাজারে এনেছে সর্বাধুনিক ফিচার ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) চারটি নতুন মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন।

এ উপলক্ষে গতকাল রাজধানীর বসুন্ধরার ওয়ালটন করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী জয়া আহসান নতুন মডেলের ওয়াশিং মেশিনগুলো উন্মোচন করেন। অনুষ্ঠানে নতুন প্রযুক্তিনির্ভর পণ্যগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরার পাশাপাশি ব্যবহারকারীদের জন্য এসব পণ্যের বিশেষ সুবিধাগুলো সম্পর্কেও আলোচনা করা হয়।

নতুন এসব মডেলের ফ্রন্ট-লোড সিরিজে রয়েছে ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার ডব্লিউডব্লিউএম-এএফবি৮০ এবং ডব্লিউডব্লিউএম-এএফবি৯০ মডেল। পাশাপাশি স্টিম ওয়াশ ফিচারযুক্ত ৮ কেজির ডব্লিউডব্লিউএম-এএফডি৮০ এবং ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশার-ড্রায়ার কম্বো ডব্লিউডব্লিউএম-এএফসি১২এম মডেলও বাজারে আনা হয়েছে।

ওয়ালটন জানিয়েছে, নতুন মডেলের ওয়াশিং মেশিনগুলোর কয়েকটিতে এআই ফিচারের পাশাপাশি যুক্ত করা হয়েছে আধুনিক ইউরোপিয়ান প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার ও বিএলডিসি মোটর, যা শব্দদূষণ কমাতে সহায়তা করবে। পাশাপাশি এতে রয়েছে স্মার্ট সেন্সর প্রযুক্তি, স্টিম ওয়াশ ফিচার, ডাইরেক্ট ড্রাইভ প্রযুক্তি, ওয়াশার ও ড্রায়ার কম্বো সুবিধা।

অনুষ্ঠানে ওয়ালটনের সিবিও আব্দুলাহ-আল-জুনায়েদ বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে ফ্রন্ট-লোড ওয়াশিং মেশিন উৎপাদন শুরু হয়েছে। এটি শুধু একটি পণ্যের উন্মোচন নয়; বরং বাংলাদেশের প্রযুক্তি গবেষণা এবং উৎপাদন সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

অন্যদিকে অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘যখন দেশের বাইরে বা ভেতরে ওয়ালটনের প্রশংসা শুনি, ওয়ালটন পরিবারের সদস্য হিসেবে আমার জন্য এটি অত্যন্ত গর্বের। নতুন মডেলের কিচেন ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যগুলোর ডিজাইন খুবই সুন্দর।’ এসব পণ্য গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরো সহজ করবে বলেও আশা প্রকাশ করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ডেল্টা লাইফ

বীমা খাতের তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদ...

নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (১২...

ইসলামী ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (১২...

ওয়ালটন ওয়াশিং মেশিনের নতুন ৪ মডেল এল বাজারে

ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন বাজারে এনেছে সর্বাধুনিক ফিচার ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) চারটি নতুন মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন। এ উপলক্ষে গতকাল রাজধানীর বসুন্ধরার ওয়ালটন...

Recent Comments