Monday, April 20, 2026
Home কর্পোরেট এসবিএসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

এসবিএসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

এসবিএসি ব্যাংক পিএলসির ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে এ সভার আয়োজন করা হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান এর সভাপতিত্বে সভায় ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ মোট ৭টি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।

সভায় ব্যাংকের আর্থিক ফলাফল তুলে ধরা হয়। জানানো হয়, ২০২৪ সালে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৬৮৩ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি। একই সময়ে ঋণ ও অগ্রিম বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৬৪ কোটি টাকা, যা প্রায় ২ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ১২ হাজার ৪৬০ কোটি টাকা এবং পরিচালন মুনাফা হয়েছে ২৭২ কোটি টাকা।

এছাড়া, ২০২৪ সালে এসবিএসি ব্যাংক ৩ হাজার কোটি টাকার রফতানি, ৪ হাজার কোটি টাকার আমদানি এবং ১ হাজার ১৪৫ কোটি টাকার রেমিট্যান্স আহরণ করেছে।

এজিএম-এ ব্যাংকের স্বতন্ত্র পরিচালক, অডিট কমিটি ও শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সেক্রেটারি মো. মোকাদ্দেস আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআইসিএমে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে একটি সেমিনার আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখ ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে...

ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপরিচিত ব্র্যান্ড ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ...

এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজন করেছে এসবিএম ব্যাংক পিএলসি। সোমবার (২০ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ...

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২০...

Recent Comments