কোম্পানি আইনের ১৯৯৪ (সংশোধিত ২০২০)-এর ১১ (৪) অনুচ্ছেদ বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে।
এখন থেকে প্রতিষ্ঠানটির নাম হবে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানির নতুন নামকরণ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আফতাব উল ইসলাম ও সিইও কেএম সাইদুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


