Wednesday, July 1, 2026
Home পুঁজিবাজার এশিয়া ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা, ১০% নগদ লভ্যাংশ অনুমোদন

এশিয়া ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা, ১০% নগদ লভ্যাংশ অনুমোদন

এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি.-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।

কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুস্তফা হায়দারের সভাপতিত্বে শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভায় অংশগ্রহণ করেন। সমাপ্ত বছরের কর্মকান্ডের উপর বক্তব্য রাখার পাশাপাশি শেয়ারহোল্ডারদের উত্থাপিত প্রশ্নগুলোরও উত্তর দেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ইমাম শাহীন। সেইসঙ্গে কোম্পানির কার্যক্রম, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি।
সমাপ্ত ২০২৫ অর্থবছরে এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি. ৭০২ দশমিক ৪৩ মিলিয়ন টাকা মোট প্রিমিয়াম আয় করেছে আর কর-পূর্ব মুনাফা অর্জন করেছে ১৫৩ দশমিক ৪৩ মিলিয়ন টাকা। একইসঙ্গে কোম্পানির মোট সম্পদের পরিমাণ ২ দশমিক ৪৭ বিলিয়ন টাকায় পৌঁছেছে। এ সময়ের আর্থিক পারফরম্যান্সের ভিত্তিতে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) থেকে টানা ২বার মর্যাদাপূর্ণ ‘AAA’ ক্রেডিট রেটিং অর্জন করেছে এশিয়া ইন্স্যুরেন্স।

চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্ত্বেও কোম্পানির পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন শেয়ারহোল্ডাররা। শেয়ারহোল্ডার, পরিচালক, নিয়ন্ত্রক সংস্থা, গ্রাহক, কর্মচারী ও অংশীজনদের তাদের অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

সভায় প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মিসেস খালেদা বেগমকে গ্রুপ-এ পরিচালক হিসেবে পুনঃনির্বাচিত করা হয়। এর পাশাপাশি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিনিধি মো. এনায়েত কবিরের গ্রুপ-বি পরিচালক হিসেবে মনোনয়ন অনুমোদন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

চার মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি নতুন করে সংকটে পড়েছে। মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠকে বসার...

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন

ব্যাংক হলিডে উপলক্ষে আজ (বুধবার) দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ...

আইসিএবির নতুন সভাপতি ও ৪ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন মেয়াদের জন্য সাব্বির আহমেদ এফসিএকে সভাপতি এবং নিয়াজ মোহাম্মদ...

এশিয়া ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা, ১০% নগদ লভ্যাংশ অনুমোদন

এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি.-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে...

Recent Comments