Sunday, January 18, 2026
Home অর্থ-বানিজ্য এলপিজিকে গ্রিন ফান্ড থেকে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

এলপিজিকে গ্রিন ফান্ড থেকে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

এলপিজি উদ্যোক্তাদের ঋণ দিতে ও এলসি খোলার আবেদন দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিনের সই করা চিঠিটি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সভাপতি আমিরুল হক।

তিনি বলেন, লোয়াবের সঙ্গে বৈঠকে আমরা এলপিজি সেক্টরকে সবুজ শিল্প হিসেবে ঘোষণা করার অনুরোধ জানিয়েছি। এরপর বিষয়টিতে ব্যবস্থা নেওয়ার জন্য গভর্নরকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এলপিজি সেক্টরে গ্রিন ফান্ডের কম সুদে ঋণ প্রদানে গতি আনতে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘দেশে এলপি গ্যাসের চাহিদার ৯৮ শতাংশ বেসরকারি কোম্পানি আমদানি করে, যার অধিকাংশই শিল্পখাতসহ গৃহস্থালি কাজে ব্যবহৃত হচ্ছে। সাধারণভাবে এ সময়ে বিশ্ববাজার ও দেশে এলপি গ্যাসের স্বাভাবিক সরবরাহ হ্রাস পাওয়ায় দাম বৃদ্ধি পায়। তাছাড়া শীতকালে পাইপলাইনের প্রাকৃতিক গ্যাস সরবরাহও অপেক্ষাকৃত কম থাকায় এলপি গ্যাসের চাহিদা বৃদ্ধি পায়। বর্তমানে এসব কারণে বাজারে এলপি গ্যাসের তীব্র সংকট রয়েছে এবং সাধারণ জনজীবনে এর প্রভাব পড়েছে। সম্প্রতি সংবাদমাধ্যমে এ সংকট নিয়ে একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এ পরিস্থিতিতে লোয়াব নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত সভায় গ্রিনফুয়েল বিবেচনায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে এলপিজি আমদানির জন্য ঋণপ্রাপ্তি ও এলসি খোলার আবেদন অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।’

এলপিজিকে সবুজ শিল্প (গ্রিন ইন্ডাস্ট্রি) হিসেবে গণ্য করত, সবুজ শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংকে গঠিত গ্রিন ফান্ড থেকে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের বাবস্থা করা গেলে এলপিজি সেক্টরে সৃষ্ট সমস্যা নিরসন করা সম্ভব হবে এবং এলপিজি ব্যবহারকারীদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত দামে এলপিজি প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে।’

এতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় বাজারে এলপি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে উল্লিখিত সভার সিদ্ধান্ত মোতাবেক ঋণপ্রাপ্তি ও এলসি খোলার আবেদনসমূহ দ্রুত ও অগ্রাধিকারভিত্তিতে নিষ্পত্তির বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের উপশাখা কার্যক্রম জোরদারে ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের বিভিন্ন অঞ্চলে উপশাখাভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে একটি ব্যবসায় উন্নয়ন সম্মেলনের আয়োজন করেছে। ১৭ জানুয়ারি ২০২৬ রাজধানীর...

বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিকে পর্ষদ সভা করার নির্দেশ দিয়েছে বিএসইসি

শেয়ার বাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিকে আগামী ১২ কর্মদিবসের মধ্যে পর্ষদ সভা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের বিশেষ...

পুলিশ সংস্কার প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে স্বীকার আইন উপদেষ্টার

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, পুলিশ সংস্কারে সরকার যে লক্ষ্য নির্ধারণ করেছিল, বাস্তবে তা পুরোপুরি অর্জন সম্ভব হয়নি। তবে এ সময় তিনি...

নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা নিশ্চিতের আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। এ নির্বাচনকে...

Recent Comments