Wednesday, April 22, 2026
Home কর্পোরেট এমটিবি নিও অ্যাপে যুক্ত হলো দেশের প্রথম এআই-চালিত পিএফএম ফিচার

এমটিবি নিও অ্যাপে যুক্ত হলো দেশের প্রথম এআই-চালিত পিএফএম ফিচার

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং রূপান্তরে নিজেদের নেতৃত্ব আরো সুদৃঢ় করতে ‘এমটিবি নিও’ অ্যাপে যুক্ত করেছে দেশের প্রথম এআই-চালিত পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট (পিএফএম) ফিচার।

এ উদ্ভাবনী সমাধানটি ব্যবহারকারীদের জন্য রিয়েল টাইম এবং বুদ্ধিবৃত্তিক আর্থিক বিশ্লেষণ ও তথ্যভিত্তিক আর্থিক দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা তাদের ব্যাংকিং যাত্রার কেন্দ্রবিন্দুতে স্থাপন করে। নতুন পিএফএম ফিচারটি প্রচলিত ব্যাংকিংয়ের সীমা ছাড়িয়ে গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিতের ক্ষেত্রে এমটিবির অঙ্গীকারের প্রতিফলন।

আর্থিক ব্যবস্থাপনাকে সহজ করার মাধ্যমে এআই-চালিত এ পিএফএম ফিচার ব্যবহারকারীদের তাদের আর্থিক আচরণ গভীরভাবে বুঝতে সহায়তা করে, আর্থিক দক্ষতা বাড়ায় এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কার্যকর ভূমিকা রাখে। এছাড়া প্রচলিত ব্যাংকিং সীমা নতুনভাবে সংজ্ঞায়িত করে, এমটিবির গ্রাহক না হয়েও যে কেউ এমটিবি নিও-তে রেজিস্ট্রেশন করে পিএফএম ফিচার ব্যবহার করতে পারবেন, যা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক ক্ষমতায়নের প্রতি ব্যাংকটির দৃষ্টিভঙ্গিকে আরো দৃঢ় করে।

এ প্রসঙ্গে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এমটিবি নিও-তে পার্সোনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট চালুর মাধ্যমে আমরা আর্থিকভাবে সচেতন ও ক্ষমতায়িত সমাজ গঠনের পথে একটি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছি। নন-এমটিবি ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করার মাধ্যমে আমরা প্রথাগত ব্যাংকিংয়ের সীমা অতিক্রম করে ডিজিটাল রূপান্তরের কেন্দ্রে আর্থিক কল্যাণকে স্থান দিয়েছি।’

উল্লেখ্য, হালনাগাদ এমটিবি নিও অ্যাপ এখন অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্লাটফর্ম থেকেই ডাউনলোড করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কৃষি উন্নয়নে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি খাতকে আরও আধুনিক ও উৎপাদনশীল করতে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক খাতে...

ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস খাতের খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার...

Recent Comments