Saturday, June 13, 2026
Home কর্পোরেট এমটিবি দেশের শীর্ষ দশ সাস্টেইনেবল ব্যাংকের তালিকায় ৪র্থ স্থানে

এমটিবি দেশের শীর্ষ দশ সাস্টেইনেবল ব্যাংকের তালিকায় ৪র্থ স্থানে

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ২০২৪ সালের কার্যক্রমের ভিত্তিতে আবারও বাংলাদেশ ব্যাংক কর্তৃক দেশের শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ২০২৪ সালের তালিকায় এমটিবি শীর্ষ দশ সাস্টেইনেবল ব্যাংকের মধ্যে ৪র্থ স্থান অধিকার করেছে।

রবিবার (২৪ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘সাসটেইনেবল রেটিং রিকগনিশন অনুষ্ঠান’-এ এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও জিসিআরও চৌধুরী আখতার আসিফ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর এর কাছ থেকে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী উপস্থিত ছিলেন। এমটিবি’র সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান তাহমিনা জামান খানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন – “দেশের শীর্ষ সাস্টেইনেবল ব্যাংকগুলোর তালিকায় স্থান পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই অর্জন আমাদের ব্যাংকিং কার্যক্রমে ইএসজি নীতিমালা সংযুক্ত করার অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন, যা আমাদের প্রবৃদ্ধিকে সমাজ ও পরিবেশের জন্য ইতিবাচক অবদান রাখতে সহায়তা করছে।”

এমটিবি সবসময়ই সবুজ অর্থায়ন, জলবায়ু সহনশীলতা, আর্থিক অন্তর্ভুক্তি ও এসডিজি অর্জনে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশব্যাপী টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাংকটি জলবায়ু-স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল ব্যাংকিং সেবায় কাজ চালিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments