Sunday, July 19, 2026
Home কর্পোরেট এমজেএল বাংলাদেশ পিএলসি’র ২০২৪ সালের টেকসই উন্নয়ন প্রতিবেদন প্রকাশ

এমজেএল বাংলাদেশ পিএলসি’র ২০২৪ সালের টেকসই উন্নয়ন প্রতিবেদন প্রকাশ

দেশের শীর্ষস্থানীয় জ্বালানি ও লুব্রিকেন্ট কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি গুলশানে মবিল হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের ২০২৪ সালের টেকসই উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে গ্রিনহাউজ গ্যাস (GHG) নিঃসরণ হ্রাস, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ESG) নীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমজেএল বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী, পরিচালক তানজিল চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুকুল হোসেন এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

এর আগে কোম্পানিটি ব্লুমবার্গ ইএসজি রেটিংয়ে বাংলাদেশের শীর্ষ ১১ কোম্পানির মধ্যে স্থান অর্জন করে, যা পরিবেশ, সমাজ ও সুশাসনে তাদের অবিচল প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী বলেন, ‘আমাদের ২০২৪ সালের টেকসই উন্নয়ন প্রতিবেদন কেবল একটি নথি নয়, বরং এটি দায়িত্বশীলতা ও অংশীজনদের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। ব্লুমবার্গ ইএসজি রেটিংয়ে ইতিবাচক অবস্থান আমাদের স্বচ্ছতা, নৈতিক অনুশীলন এবং বৈশ্বিক মানদণ্ডে অটল থাকার প্রমাণ। আমরা একটি টেকসই পরিবেশ, স্বাস্থ্যঝুঁকির সক্রিয় ব্যবস্থাপনা এবং নারী নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রতিবেদনটির মূল উদ্যোগগুলো উপস্থাপন করেন সিনিয়র জিএম মো. শাহিন আলম। এর মধ্যে রয়েছে: পরিবেশগত দায়িত্বশীলতা— গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাস ও সম্পদের দক্ষ ব্যবহার।

সামাজিক দায়বদ্ধতা— স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন।

কর্পোরেট সুশাসন— স্বচ্ছতা ও নৈতিক অনুশীলনের সর্বোচ্চ মান বজায় রাখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রমখাতে ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে শ্রম খাতের সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজে নিতে যাচ্ছে বিমান

আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা বোয়িং উড়োজাহাজ...

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

পে-স্কেল : চূড়ান্ত পর্যায়ে গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর...

Recent Comments