Monday, May 25, 2026
Home পুঁজিবাজার ইসলামী ব্যাংকের এমক্যাশে বিদেশী বিনিয়োগ স্থগিত

ইসলামী ব্যাংকের এমক্যাশে বিদেশী বিনিয়োগ স্থগিত

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহযোগী প্রতিষ্ঠান মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কোম্পানি ‘এমক্যাশ’-এ কৌশলগত বিদেশী বিনিয়োগ স্থগিত করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিচালনা পর্ষদ এমক্যাশ লিমিটেডে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বি১০০ হোল্ডিংস এলএলসি ইউএস ‘র বিনিয়োগের বিষয়টি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাংকটির পরিচালনা পর্ষদ যথাযথ আলোচনার পর নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র সম্পন্ন করার জন্য এমক্যাশে কৌশলগত ইক্যুইটি বিনিয়োগকারী হিসাবে বি১০০ হোল্ডিংসের প্রস্তাবিত অন্তর্ভুক্তির বিষয়ে পূর্ববর্তী সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ৮ মার্চ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের ৩৯৫তম পরিচালনা পর্ষদ সভায় বি১০০ হোল্ডিংসকে এমক্যাশ লিমিটেডের কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments