Thursday, June 11, 2026
Home কর্পোরেট আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন

আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন

দেশব্যাপী আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ঢাকার আশুলিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) ২৩৬তম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। স্থানীয় গ্রাহক, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আরো সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যেই নতুন এ শাখা চালু করা হয়েছে।

বুধবার (৩ জুন) আশুলিয়া বাসস্ট্যান্ডে অবস্থিত আতিক ব্যাপারী ম্যানশনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ এ. সোবহানী ও ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সোলায়মান আহমেদ।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, এ অঞ্চলের উদ্যোক্তা, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ গ্রাহকদের আর্থিক চাহিদা পূরণে আমরা আধুনিক ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিয়ে এসেছি।

দেশব্যাপী ইউসিবির সেবা সম্প্রসারণ সম্পর্কে তিনি আরো বলেন, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এবং দেশের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে ইউসিবি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে আমরা দেশব্যাপী সেবা প্রদান করছি। আশুলিয়ার নতুন এই শাখা স্থানীয় গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করে তুলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর

দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।...

বিশেষ মন্ত্রিসভা বৈঠকে নতুন অর্থবছরের বাজেট অনুমোদন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাজেটের বিভিন্ন...

ভোজ্যতেল, সৌরবিদ্যুৎ, সিম কার্ডসহ একগুচ্ছ খাতে কর মওকুফ হচ্ছে ১০০ শতাংশ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ব্যয় কমাতে একাধিক খাতে কর ও শুল্ক অব্যাহতির প্রস্তাব আসতে পারে। আজ...

ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ডাকটিকিট উন্মোচন

আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬কে সামনে রেখে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত...

Recent Comments