Sunday, March 8, 2026
Home কর্পোরেট আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বোর্ড মিটিং অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বোর্ড মিটিং অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৩৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা বসে। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, সভায় প্রতিষ্ঠানটির চলমান ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে ব্যাংকিং খাতের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে সেবার মান উন্নয়নে নীতিগত বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ। এছাড়া সভায় অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান, কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় পরিচালকরা ব্যাংকের অগ্রযাত্রায় ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ, গ্রাহকবান্ধব উদ্যোগ এবং বিনিয়োগ কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, শাখা পর্যায়ে সেবা সহজীকরণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে নতুন কৌশল গ্রহণের সুপারিশ করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে কিছুটা চাপ...

হাতিরঝিলে সাধারণ মানুষের মাঝে ‘ভোরের পাখি এক্সপ্রেস’-এর ইফতার বিতরণ

রাজধানীর হাতিরঝিল এলাকায় সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন ভোরের পাখি এক্সপ্রেস। শনিবার বাদ আসর হাতিরঝিল সংলগ্ন ভোরের পাখি এক্সপ্রেস চত্বরে এই ইফতার...

হাসিনার সাবেক দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাব যাচাইয়ের নির্দেশ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাব তলব করেছে। এই পদক্ষেপটি তাদের আর্থিক লেনদেন যাচাই করার জন্য...

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

রাজধানীতে শুক্রবার কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ককে পারস্পরিক...

Recent Comments