শুক্রবার (১৫সেপ্টেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎকেন্দ্রের এক কর্মকর্তা জানান, এবার কয়লা সঙ্কট নয়, যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে জানতে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজীমকে একাধিবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
এর আগে টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র) ত্রুটির কারণে গত ১৬ জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। টারবাইন মেরামত শেষে ২০ জুলাই দুপুর থেকে উৎপাদন শুরু হয়। গত বছরের ১৭ ডিসেম্বর চালু হওয়ার পর আট মাসে ছয় বার বন্ধ হয়েছে বিদ্যুৎকেন্দ্রটি।


