গত ৮ মার্চ যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’।
নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানে সার্ভিক্যাল ক্যানসার, ব্রেস্ট ক্যানসার এবং এন্ডোমেট্রিওসিস বিষয়ক একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়, যেখানে নারীদের সুস্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


