Sunday, May 24, 2026
Home জাতীয় আঘাত হেনে দুর্বল ঘূর্ণিঝড় ‘মোন্থা’, নামল সতর্ক সংকেত

আঘাত হেনে দুর্বল ঘূর্ণিঝড় ‘মোন্থা’, নামল সতর্ক সংকেত

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’। বাংলাদেশের ওপর এর তেমন কোনো প্রভাব পড়েনি।

প্রবল ঘূর্ণিঝড় থেকে প্রথমে ঘূর্ণিঝড় এবং বুধবার এটি গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশে যতটা বৃষ্টি হবে বলে মনে করা হয়েছিল, তা হয়নি। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবারও দেশের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে মোন্থা দুর্বল হয়ে যাওয়ায় সার্বিকভাবে ঝড়ের আশঙ্কা কেটে গেছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে বুধবার রাতে বৃষ্টি হয়েছে রাজধানীতে। রাত সাড়ে ৯টার দিকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে দিনের গরম থেকে স্বস্তি মিললেও দুর্ভোগে পড়েন নগরবাসী। হঠাৎ বৃষ্টিতে নিচু সড়কগুলোতে পানি জমে যাওয়ায় চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ার‌ম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার (২৪ মে)...

রামিসা হত্যা : রাষ্ট্রীয় খরচে আইনজীবী পেলেন সোহেল ও তার স্ত্রী

রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন...

বিএটির বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদক তিন লাখ কোটি টাকা জালিয়াতি ও পাচার

বিগত ৫৫ বছরে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) বিরুদ্ধে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ লাখ কোটি টাকার বেশি জালিয়াতি ও পাচারের...

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা আজ রোববার থেকে কার্যকর...

Recent Comments