Saturday, May 30, 2026
Home জাতীয় রাজনীতি আখতার হোসেনকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

আখতার হোসেনকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দলটির সদস্যসচিব আখতার হোসেনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম

মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১০টায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভা থেকে এ ঘোষণা দেন নাহিদ।

এসময় নাহিদ বলেন, আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন-অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া-পীরগাছা। এসময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আখতার হোসেনকে কাউনিয়ার ভূমিপুত্র হিসেবে পরিচয় করিয়ে দেন।

পরে সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন সামান্থা শারমিন, তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে সকালে পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় জুলাই পদযাত্রা। পরে পদযাত্রাটি কাউনিয়া এসে পথসভায় মিলিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি...

দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন স্থায়ীভাবে আশ্রয় পেয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহাকে ঘিরে প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি...

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

Recent Comments