Friday, May 29, 2026
Home কর্পোরেট আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

গত ১৪ নভেম্বর ২০২৪ তারিখে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ-এর ʼআইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৩ʼ-এর বর্ণাঢ্য অনুষ্ঠানে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ-এর নিকট হতে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের পক্ষ থেকে সম্মাননা ও পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করছেন বিপিসির পরিচালক (অর্থ ) ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো: আব্দুল মতিন, জিএম (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) ও সিএফও জনাব কাঞ্চন চন্দ্র সোম, এফসিএমএ এবং ডিজিএম(ফাইন্যান্স) ও কোম্পানি সচিব জনাব আলী আবছার।
অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব সেলিম উদ্দিন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান জনাব আবদুর রহমান খান এফসিএমএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, বাণিজ্য সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা, গণমাধ্যম ব্যক্তিত্ব, ইনস্টিটিউটের সদস্য, পুরস্কারপ্রাপ্ত অন্যান্য কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাবেক সচিব ও রাষ্ট্রদূত এম. মুনির-উজ-জামানের ইন্তেকাল

এম. মুনির-উজ-জামান, ১৯৫৮ ব্যাচের প্রাক্তন সিএসপি এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও রাষ্ট্রদূত, গতকাল ১০ই জিলহজ, ২৮শে মে, দুপুর ২:০০ ঘটিকায় বার্ধক্যজনিত জটিলতায় নিজ...

এবার কুরবানির চামড়া পাচারের আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দেশের চামড়া খাতে এবার নতুন আশার সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীর পাশের সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে ঈদের দিন থেকে...

৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ

বাংলাদেশের আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ব্যাংক জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ তদন্তের...

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কি. মি. বেগে ঝড়ের আশঙ্কা

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।শুক্রবার (২৯ মে) আবহাওয়া অধিদপ্তরের থেকে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত...

Recent Comments