Friday, July 17, 2026
Home কর্পোরেট আইএফআইসি ব্যাংক’র ৮৮ কর্মকর্তাকে পদোন্নতি প্রদান

আইএফআইসি ব্যাংক’র ৮৮ কর্মকর্তাকে পদোন্নতি প্রদান

প্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধি ও কৌশলগত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ৮৮ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়েছে। কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং দায়িত্ব পালনে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে।

রবিবার (১ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। রাজধানীর আইএফআইসি টাওয়ার-এ আয়োজন করা হয় “সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন” (Celebrating Career Progression) শীর্ষক পদোন্নতি প্রদান অনুষ্ঠানের। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত থেকে ৩৩ জন কর্মকর্তার হাতে সরাসরি পদোন্নতি পত্র হস্তান্তর করেন। এছাড়াও দেশের বিভিন্ন শাখা ও উপশাখায় ভার্চুয়ালি আরও ৫৫ জন কর্মকর্তার কাছে পদোন্নতি পত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, “একটি প্রতিষ্ঠানের টেকসই অগ্রযাত্রায় দক্ষ ও প্রতিশ্রুতিবদ্ধ মানবসম্পদের বিকল্প নেই।” তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনে কর্মকর্তারা আরও কৌশলগত দৃষ্টিভঙ্গি, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম ও গ্রাহকসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, আইএফআইসি মেধা ও পারফরম্যান্সভিত্তিক ক্যারিয়ার অগ্রগতিকে অগ্রাধিকার দিয়ে এ বছর মার্চ পর্যন্ত ২৭৫ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে পদোন্নতি প্রদান করেছে, একটি স্বচ্ছ ও কর্মীবান্ধব নীতি অনুসরণ করে আসছে। এটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments