Sunday, June 14, 2026
Home অর্থ-বানিজ্য কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে ব্যাংক ও পুঁজিবাজারে বিশেষ সুবিধা

কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে ব্যাংক ও পুঁজিবাজারে বিশেষ সুবিধা

ব্যাংক ও পুঁজিবাজারের প্রতিষ্ঠানগুলো এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই নির্দিষ্ট কিছু বৈদেশিক সেবা ফি বিদেশে পাঠাতে পারবে। রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলো এখন রয়টার্স মনিটর, ব্লুমবার্গ ফি, ব্যাংকার্স আলমনার্ক, ডিউ ডিলিজেন্স রেপোজিটরি ব্যয় এবং ক্রেডিট রেটিং সার্ভিসের মতো সেবার জন্য অর্থ পাঠাতে পারবে। এছাড়া, ব্যাংক কর্মকর্তারা বিদেশ ভ্রমণের সময় লাউঞ্জ সুবিধার জন্য বছরে সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত খরচ করতে পারবেন।

পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো, যেমন ব্রোকারেজ ফার্ম, মার্চেন্ট ব্যাংক এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোও একই সুবিধা পাবেন। তারা আর্থিক তথ্য ও যোগাযোগ সংক্রান্ত সেবার জন্য বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির প্রয়োজন হবে না।

খাত সংশ্লিষ্টরা বলছেন, আগে এসব সেবা ফি পরিশোধ করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন ছিল। ফলে প্রক্রিয়াটি সময়সাপেক্ষ ছিল। এখন এই নিয়ম শিথিল হওয়ায় প্রতিষ্ঠানগুলো দ্রুত এবং সহজে বৈদেশিক ব্যয় পরিশোধ করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments