সাউথইস্ট ব্যাংক পিএলসি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে পে-রোল ব্যাংকিং, কর্পোরেট পেমেন্ট মডিউল, পয়েন্ট-অব-সেল (পস) টার্মিনাল এবং সুরক্ষিত পেমেন্ট গেটওয়ে সেবা প্রদান নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। রবিবার (১২ জানুয়ারি) রাজধানীর সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যলয়ে এই চুক্তিটি সম্পন্ন হয়।
চুক্তির মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের জন্য কাস্টমাইজড ব্যাংকিং সেবা নিশ্চিত করা। এই অংশীদারিত্বের মাধ্যমে হাসপাতালটির আর্থিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও আধুনিক হবে। পে-রোল ব্যাংকিং সেবা, কর্পোরেট পেমেন্ট মডিউল এবং পস টার্মিনাল স্থাপনের মাধ্যমে হাসপাতালের কর্মচারীরা সহজে বেতন পেতে পারবেন, এবং রোগীদের জন্য উন্নত পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত হবে। এছাড়া, এই চুক্তির আওতায় হাসপাতালের নির্বাহী ও কর্মচারীরা সাউথইস্ট ব্যাংকের পে-রোল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে তাদের বেতন এবং অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। সাউথইস্ট ব্যাংক কর্পোরেট পেমেন্ট মডিউল সিস্টেমের মাধ্যমে হাসপাতালটির ভেন্ডর পেমেন্ট এবং অন্যান্য ফান্ড ট্রান্সফার সেবা প্রদান করবে। এতে হাসপাতালটির আর্থিক কার্যক্রম দ্রুত এবং নিরাপদ হবে।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন চুক্তি স্বাক্ষরের সময় বলেন, “বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মতো একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটির সঙ্গে অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই অংশীদারিত্ব আমাদের আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি পূরণ করবে এবং হাসপাতালের আর্থিক কার্যক্রমের উন্নতি সাধন করবে।” চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে হাসপাতালটির পেমেন্ট সিস্টেম আরো নিরাপদ এবং আধুনিক হবে, যা রোগীদের জন্য আরও সুবিধাজনক হবে।


