Friday, May 1, 2026
Home জাতীয় চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে উন্নতি

চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে উন্নতি

বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনের বিখ্যাত ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শনিবার (১১ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, ম্যাডাম ভালো আছেন। প্রতিদিন চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। বলতে পারি, তার শারীরিক অবস্থা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে।”

ডা. জাহিদ আরও জানান, লন্ডনে সাপ্তাহিক ছুটির দিন হলেও খালেদা জিয়ার চিকিৎসা অব্যাহত রয়েছে। “শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও ডাক্তাররা তাকে পর্যবেক্ষণ করেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে তিনি বেশ হাসিখুশি আছেন। আপনারা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।” যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানিয়েছেন, প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি বলেন, “ডাক্তাররা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন। তার ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জুবাইদা রহমান সবসময় তার পাশে আছেন।”

এর আগে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে কাতার হয়ে লন্ডনে পৌঁছান বেগম খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) তাকে ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়।  বিশেষায়িত এই হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার পুরনো চিকিৎসা সংক্রান্ত রিপোর্টগুলো পর্যালোচনা করে তার জন্য নতুন চিকিৎসা পরিকল্পনা করা হয়েছে। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা খালেদা জিয়ার সার্বিক স্বাস্থ্যের উন্নতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বিএনপির শীর্ষ নেতা ও চিকিৎসকরা আশাবাদী যে, বিশ্বমানের এই চিকিৎসার ফলে খালেদা জিয়া দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুর...

পল্টনে শ্রমিক সমাবেশ আজ লাখো মানুষের সমাগমের প্রত্যাশা শ্রমিক দলের

ঢাকায় আজ পহেলা মে শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে লাখ লাখ শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রত্যাশা...

রূপালী ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের...

চতুর্থ প্রান্তিকে আদানি পাওয়ারের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ

বিদ্যুৎ চাহিদার প্রতিকূলতার মধ্যেও চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ। একই সঙ্গে ২০২৫-২৬...

Recent Comments