Sunday, May 31, 2026
Home কর্পোরেট আর্থিক সুরক্ষায় গার্ডিয়ান লাইফ ও বাংলাদেশ ফাইন্যান্সের নতুন উদ্যোগ

আর্থিক সুরক্ষায় গার্ডিয়ান লাইফ ও বাংলাদেশ ফাইন্যান্সের নতুন উদ্যোগ

০৯ জানুয়ারী, ঢাকা: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড একত্রিত হয়ে গ্রাহকদের অত্যাধুনিক বীমা সেবা প্রদানের লক্ষ্যে কাজ শুরু করতে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নের প্রাথমিক যাত্রা হিসেবে উক্ত প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে , যার মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্সের গ্রাহকরা গার্ডিয়ান লাইফের জীবন বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।

এই চুক্তির মূল লক্ষ্য হলো গ্রাহকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য সহজ, উদ্ভাবনী এবং সমন্বিত সেবা প্রদান করা। উভয় প্রতিষ্ঠান তাদের সম্মিলিত দক্ষতা ব্যবহার করে গ্রাহকদের জন্য এমন একটি ওয়ান-স্টপ সল্যুশন তৈরি করার পরিকল্পনা করছে,যেখানে জীবন বীমা ও আর্থিক সেবার সকল চাহিদা পূরণে সক্ষম হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ এবং বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. কায়সার হামিদ উপস্থিত ছিলেন। এছাড়াও, উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশ নেন।

উভয় প্রতিষ্ঠানের মতে, এই উদ্যোগ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা গ্রাহকদের জন্যে সহজ এবং নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষা প্রদান করবে। এই অংশীদারিত্ব বীমা খাতের প্রসার এবং গ্রাহকদের আর্থিক সেবা গ্রহণের অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments