ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এম. কামালউদ্দীন চৌধুরীর দ্বিতীয় জানাযা বাদ এশা ঢাকার বেইলি রোডে এবং তৃতীয় জানাযা শুক্রবার (১০ জানুয়ারি) চট্টগ্রামের কাট্টলি এলাকায় অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁর নিজ এলাকায় দাফন সম্পন্ন করা হবে।
দেশের ব্যাংকিং খাতের এই প্রখ্যাত ব্যক্তিত্বের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। তাঁরা প্রয়াত কামালউদ্দীন চৌধুরীর অবদানের কথা স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
ইসলামী ব্যাংক পরিবারের পক্ষ থেকে দেশের বিভিন্ন শাখা, প্রধান কার্যালয় এবং আঞ্চলিক কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ তাঁর অবদানের স্বীকৃতি জানিয়ে বলেন, তিনি ব্যাংকের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে ব্যাংকিং খাতে অপূরণীয় ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, এম. কামালউদ্দীন চৌধুরী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠার সময় থেকেই নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং ব্যাংকিং সেক্টরে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের জন্য সুপরিচিত ছিলেন।


