Saturday, June 13, 2026
Home জাতীয় রাজনীতি বিনামূল্যে হাসিনা-ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে বসবাস টিউলিপের

বিনামূল্যে হাসিনা-ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে বসবাস টিউলিপের

যুক্তরাজ্যের লেবার পার্টির অর্থনীতিবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যবসায়ী টিউলিপকে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি দুই বেডরুমের ফ্ল্যাট উপহার দেন। ওই ফ্ল্যাটের জন্য টিউলিপকে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি। প্রতিবেদন অনুযায়ী, ফ্ল্যাটটি কেনা হয়েছিল ২০০১ সালে, যার মূল্য ছিল ১ লাখ ৯৫ হাজার পাউন্ড। বর্তমানে ওই এলাকায় ফ্ল্যাটের দাম বেড়ে গেছে। গত আগস্টে একই ভবনের আরেকটি ফ্ল্যাট বিক্রি হয়েছে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে।

ফ্ল্যাটটি উপহার দেন আবদুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী, যিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি ২০০৪ সালে ফ্ল্যাটটি টিউলিপকে দেন। জানা গেছে, টিউলিপের মা শেখ রেহানা ও বাবা সাইদ সিদ্দিক জীবনের এক পর্যায়ে মোতালিফকে আর্থিকভাবে সহায়তা করেছিলেন। কৃতজ্ঞতাস্বরূপ তিনি টিউলিপকে ফ্ল্যাটটি উপহার দেন।  টিউলিপের মুখপাত্র দাবি করেছেন, এই ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, টিউলিপ কোনো আইন ভাঙেননি এবং সম্পদ ঘোষণার ক্ষেত্রে সব নিয়ম মেনেছেন।

তবে এই ঘটনায় যুক্তরাজ্যের প্রোপ্রাইটি অ্যান্ড এথিকস টিম (পিইটি) টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে শেখ হাসিনার ঘনিষ্ঠদের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে তাকে প্রশ্ন করা হয়।  নথিপত্র অনুযায়ী, টিউলিপ এমপি নির্বাচিত হওয়ার আগেই ফ্ল্যাটটি পেয়েছেন। ফলে নির্বাচনে দাঁড়ানোর সময় ফ্ল্যাটটি নিয়ে কোনো তথ্য দিতে হয়নি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ তার হলফনামায় দুটি ফ্ল্যাটের ভাড়া থেকে আসা আয়ের কথা উল্লেখ করেছেন।

আবদুল মোতালিফ ও মঈন গণি নামে এক আইনজীবীর এই ঘটনায় সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। তবে গণি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। একই ঠিকানায় মজিবুল ইসলাম নামে আরেক ব্যক্তি বসবাস করেন, যিনি একজন সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্যের ছেলে। এই বিতর্ক টিউলিপের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিশেষত, তিনি যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে থাকায় এই বিতর্ক তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments