Sunday, June 14, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংক উন্মোচন করেছে নতুন কাউন্টডাউন টাইমার ঘড়ি

সাউথইস্ট ব্যাংক উন্মোচন করেছে নতুন কাউন্টডাউন টাইমার ঘড়ি

চলতি বছরের ২৫ মে সাউথইস্ট ব্যাংক পিএলসি তাদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পণ করবে। এ উপলক্ষে ব্যাংকের চেয়ারম্যান এম.এ. কাশেম একটি বিশেষ ডিজিটাল কাউন্টডাউন টাইমার ঘড়ি উদ্বোধন করেছেন। ব্যাংকের বনানীস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  ডিজিটাল কাউন্টডাউন টাইমারটি শুধুমাত্র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অপেক্ষা জানাচ্ছে না, এটি ব্যাংকের তিন দশকের সফলতার প্রতীক হিসেবেও কাজ করবে। এই আয়োজন সাউথইস্ট ব্যাংকের উদ্ভাবনী ব্যাংকিং সেবা ও টেকসই উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে।

উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান এম.এ. কাশেম বলেন, “সাউথইস্ট ব্যাংকের এই দীর্ঘ যাত্রা গ্রাহক, অংশীদার ও কর্মীদের আস্থার প্রতিফলন। এই ঘড়ি শুধু প্রতিষ্ঠাবার্ষিকীর ক্ষণ গণনা করছে না, এটি আমাদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে সবাইকে একতাবদ্ধ হওয়ার অনুপ্রেরণা জোগাবে।”  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন, কর্পোরেট অ্যাফেয়ার্স ও সিএসআর প্রধান মোঃ মুশফিকুর রহমান এবং গুলশান ও বনানী শাখার শাখা প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

১৯৯৫ সালের ২৫ মে সাউথইস্ট ব্যাংক তাদের যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি গ্রাহকদের উচ্চমানের সেবা, আর্থিক অন্তর্ভুক্তি এবং উদ্ভাবনী ব্যাংকিং সমাধান প্রদানে বিশেষ ভূমিকা রেখেছে। এই বার্ষিকী তাদের ঐতিহ্য ও অর্জনের ধারাবাহিকতা রক্ষার এক মাইলফলক হিসেবে বিবেচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআরটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে...

মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার

নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজ রোববার এ...

Recent Comments