Thursday, July 16, 2026
Home অর্থ-বানিজ্য সবজিতে স্বস্তি, কিন্তু চাল-মুরগি আর সয়াবিন তেলের সংকট অব্যাহত

সবজিতে স্বস্তি, কিন্তু চাল-মুরগি আর সয়াবিন তেলের সংকট অব্যাহত

রাজধানীর বাজারগুলোতে শাক-সবজির দাম কমে ভোক্তারা কিছুটা স্বস্তি পেলেও চাল, মাছ ও মুরগির বাজারে অস্থিরতা বিরাজ করছে। সরবরাহ বাড়ায় সবজির দাম কমেছে উল্লেখযোগ্যভাবে, তবে নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম বাড়ায় ক্রেতারা হতাশ।কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেটে ব্যবসায়ীরা জানান, পরিবহন খাতে বাধা কমায় সরবরাহ বেড়েছে। মানভেদে বেগুন ৫০-৬০ টাকা, মুলা ২০-৩০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা এবং শিম ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। শাকের দামও তুলনামূলক কম। লালশাক, মুলাশাক ১০-১৫ টাকায় পাওয়া যাচ্ছে। কাঁচা মরিচ কেজিতে ৫০-৮০ টাকায় নেমে এসেছে।দেশের বিভিন্ন জেলায় আমন ধান উঠলেও চালের দাম বাড়ছে। মিনিকেট ৭৪-৭৮ টাকা, নাজিরশাইল ৭৬-৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা ব্যবসায়ীরা জানান, মিল পর্যায়ে দাম বাড়তি হওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়ছে। সোনালি ও ব্রয়লার মুরগির দাম দুই সপ্তাহে কেজিতে ৩০-৪০ টাকা বেড়েছে। ব্রয়লার ২০০-২২০ টাকা, সোনালি ৩২০-৩৫০ টাকা এবং দেশি মুরগি ৫৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও মুরগির বাজার ক্রমশ চড়া।

মাছের সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। রুই ৩৮০-৪৫০ টাকা, চাষের পাঙাশ ১৮০-২৩০ টাকা এবং দেশি কৈ ১ হাজার ৩০০-১ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়লেও সরবরাহ স্বাভাবিক হয়নি। বিক্রেতারা জানান, কোম্পানিগুলো প্রয়োজনের তুলনায় কম তেল সরবরাহ করছে।  ভোক্তাদের দাবি, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। স্বল্প আয়ের মানুষের জন্য এই পরিস্থিতি ক্রমেই চ্যালেঞ্জ হয়ে উঠছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments