Sunday, June 14, 2026
Home জাতীয় দেড় মাসে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৫ লাখ

দেড় মাসে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৫ লাখ

দেড় মাসের অভিযানে সারাদেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস জানিয়েছেন, এ সময় ৫০ হাজার ৫৫৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে এবং ৪১৪টি প্রতিষ্ঠানকে ২৫ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এক ব্রিফিংয়ে তিনি বলেন, পলিথিনের ব্যবহার নিষিদ্ধ কার্যকর করতে গত ৩ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে ১৯৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এর মাধ্যমে প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ সংরক্ষণে সরকারের প্রচেষ্টাকে আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষা এবং প্লাস্টিক দূষণ রোধে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। মন্ত্রণালয় দেশব্যাপী মনিটরিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছে।”

আজকের অভিযানে কারওয়ান বাজারে বিক্রেতা ও ক্রেতাদের চটের ব্যাগ, কাপড়ের ব্যাগ এবং মোম প্রলেপযুক্ত ব্রাউন পেপার ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মকর্তারা এ অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন।

পরিবেশ রক্ষায় সরকারের এই উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআরটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে...

মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার

নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজ রোববার এ...

Recent Comments