ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এনসিসি ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব মো. নুরুন নেওয়াজের নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালকের পদে রয়েছেন এবং আগামী দুই বছরের জন্য পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।


