Tuesday, May 26, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংক “বেতন কার্ড” গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর

সাউথইস্ট ব্যাংক “বেতন কার্ড” গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর

সাউথইস্ট ব্যাংক পিএলসি, মারমা কম্পোজিট লিমিটেডের মৃত কর্মচারীদের পরিবারের কাছে সাউথইস্ট ব্যাংক “বেতন কার্ড” এর গ্রুপ ইন্স্যুরেন্স কভারেজের অধীনে তিনটি চেক হস্তান্তর করেছে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন চেক তিনটি হস্তান্তর করেছেন।

সাউথইস্ট ব্যাংকের “বেতন কার্ড” হল একটি প্রিপেইড কার্ড যা বিশেষভাবে কর্পোরেট সংস্থাগুলির কর্মীদের বেতন এবং অন্যান্য সুবিধা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে, এর পাশাপাশি কার্ডধারীরা গ্রুপ ইনস্যুরেন্স কভারেজ সুবিধা লাভ করতে পারে। এই কার্ডটি আরএমজি এবং অন্যান্য কর্পোরেট সেক্টরে মজুরি বিতরণের জন্য একটি সহজ এবং স্মার্ট সমাধান। “বেতন কার্ডধারীরা” যেকোন এটিএম, পয়েন্ট অফ সেলস, ই-কমার্স ব্যবহার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস থেকে এড-মানি সুবিধাসহ, এসইবিপিএলসি অ্যাপের মাধ্যমে অন্যান্য ভ্যালু-অ্যাডেড পরিষেবা পেতে পারেন।

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী এবং মারমা কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা-ই-জামান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

এক-এগারোর পেছনের মূল কারিগর মইন-মতি-মাহফুজ

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তন, যা ‘এক-এগারো’ নামে পরিচিত, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই...

বৃষ্টিতে বেড়েছে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে উৎসবের আমেজের পাশাপাশি এবার হাটজুড়ে দেখা দিয়েছে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

Recent Comments