Tuesday, July 7, 2026
Home পুঁজিবাজার ডরিন পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

ডরিন পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকীকে র‌্যাব বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেফতার করেছে। ঝিনাইদহ-২ আসনের এ সাবেক সাংসদ এবং ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাহজীব আলমের বিরুদ্ধে এক দশক পুরোনো হত্যাকাণ্ডের অভিযোগে মামলা দায়েরের পর এ গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস নিশ্চিত করেছেন যে, ঝিনাইদহ জেলার জামায়াতে ইসলামির কর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় নতুন মামলার প্রধান আসামি হিসেবে তাহজীব আলমের নাম রয়েছে। ঘটনার প্রায় ১১ বছর পর গত ২৭ আগস্ট সালাম হত্যাকাণ্ডের মামলাটি দায়ের করেন নিহতের শ্বশুর আবু বকর সিদ্দিক, যিনি কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলামসহ আওয়ামী লীগের ২৭০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

তাহজীব আলম সিদ্দিকী ২০১৪ সালে ঝিনাইদহ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরে ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে আবারও নির্বাচিত হন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালনকারী নূরে আলম সিদ্দিকীর সন্তান।

আবদুস সালামের হত্যাকাণ্ডের অভিযোগে ঝিনাইদহ সদর থানায় মামলা হওয়ার পর থেকে তাহজীব আলমের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন ওঠে। মামলার আসামির তালিকায় আরও বিশিষ্ট নেতা-কর্মীর নাম অন্তর্ভুক্ত থাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় নিতে কাজ করছে সরকার

দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সহজ ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার...

২০১ উপজেলায় নতুন ক্রীড়া অফিস, ৬০৩টি পদ সৃজনের অনুমোদন অর্থ মন্ত্রণালয়ের

দেশের ২০১টি উপজেলায় নতুন উপজেলা ক্রীড়া অফিস স্থাপনের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একইসঙ্গে এসব অফিস পরিচালনার জন্য তিনটি ক্যাটাগরিতে মোট ৬০৩টি নতুন পদ অস্থায়ী...

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, জেনে নিন বিস্তারিত

ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস-১ পরীক্ষা সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রবিবার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য...

১০ লাখ মানুষের ছানি অপারেশনের উদ্যোগ সরকারের

  দেশে ছানিজনিত কারণে দৃষ্টিপ্রতিবন্ধী ও অন্ধত্বে আক্রান্ত প্রায় ১০ লাখ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে একটি জাতীয় কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এর আওতায়...

Recent Comments