Sunday, June 28, 2026
Home জাতীয় ঘূর্ণিঝড় দানা: মোংলা বন্দরসহ উপকূলীয় এলাকায় বৃষ্টি

ঘূর্ণিঝড় দানা: মোংলা বন্দরসহ উপকূলীয় এলাকায় বৃষ্টি

ঘূর্ণিঝড় ‘দানা’ মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এর ফলে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে মোংলা উপকূলে বৃষ্টিপাত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ অন্ধকারাচ্ছন্ন হওয়ার পাশাপাশি বৃষ্টিপাতও বেড়েছে। বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ।

মোংলা  বন্দর কর্তৃপক্ষ হারবার মাষ্টার কমান্ডার সাইফুর রহমান ভূইয়া বলেন, সতর্ক অবস্থায় থেকে বন্দরে অবস্থানরত  বানিজ্যিক জাহাজ ও জেটিতে বানিজ্যিক কার্যকম স্বাভাবিক রেখেছে কর্তৃপক্ষ। তবে বৃষ্টির কারনে বিঘ্নিত হচ্ছে পন্য উঠা-নামা ও খালাস কাজ। বুধবার থেকে আবহাওয়া অফিসের সঙ্গে মিল রেখে তাদের নিজ্বস্ব অ্যালাট-১ জারি করে। আবহাওয়া অফিস যখন তাদের সিগনাল বাড়াবে তখন মোংলা বন্দর যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।  তবে বন্দরের নিজস্ব টুইন জাহাজ, পানির বোর্ড, ও পাইলট বোর্ডগুলো জেটিতে নিরাপদে রাখা হয়েছে। এছাড়া বন্দর কর্তৃপক্ষে একটি কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) খোলা হয়েছে বলেও জানান তিনি।

সরেজমিনে বৃহস্পতিবার সকালে দেখা যায়, মোংলা নদী ও পশুর নদীর পানি স্বাভাবিক রয়েছে। নদীতে লাইটার ও ট্রলার চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বন্ধ রয়েছে সুন্দরবনের পর্যটন কেন্দ্রীক সকল নৌযান।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম গঠন, ফায়ার সার্ভিস প্রস্তুত, কোস্ট গার্ডকে প্রস্তুত, শুকনা খাবার প্রস্তুত ও ১০৩ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখে মনিটরিং সেল গঠন করা হয়েছে। একই সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে এক জমকালো ডিনারে আনন্দঘন সময় কাটিয়েছেন নাম্বার ওয়ান রেফ্রিজারেটর...

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ রিমান্ডে

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সরকারবিরোধী মিছিলের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ এবং সরকারবিরোধী মিছিলের অভিযোগে দায়ের...

১০ জেলায় বন্যার শঙ্কা, ৪৮–৭২ ঘণ্টার সতর্কতা জারি

দেশের উত্তর, উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি...

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্প্রতি ইসলামী ব্যাংক...

Recent Comments