Wednesday, July 15, 2026
Home কর্পোরেট আজ ওয়ালটন ও বিএসজেএ’র স্পোর্টস কার্নিভাল শুরু

আজ ওয়ালটন ও বিএসজেএ’র স্পোর্টস কার্নিভাল শুরু

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)’র সদস্যদের নিয়ে আয়োজিত ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল ২০২৪’ আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শুরু হচ্ছে।

স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্পোর্টস রিপোর্টারদের এই কার্নিভাল উদ্বোধন করবেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিওএ’র ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল-২০২৪’ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. রবিউল ইসলাম।

এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই কার্নিভালে আমরা ওয়ালটন পরিবার শুরু থেকে সম্পৃক্ত ছিলাম। এবারও বিএসজেএর সঙ্গে সম্পৃক্ত হলাম। আসলে এটা আমাদেরই ক্রীড়া উৎসব। আমি মনে করি আমরা সবাই একই পরিবারভূক্ত। আশা করছি অত্যন্ত সুন্দর ও সুষ্ঠভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন হবে।’

বিএসজেএ’র সদস্যরা দাবা, ব্যাডমিন্টন, শ্যুাটিং, কলব্রিজ, ক্যারম, টেবিল টেনিস, সাঁতার এর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন। প্রতি ইভেন্টের বিজয়ীদের জন্য থাকবে ট্রফি ও আর্থিক পুরস্কার। সকল ইভেন্টের পারর্ফমেন্সের ভিত্তিতে সেরা খেলোয়াড় নির্বাচিত ও পুরস্কৃত করা হবে।

সপ্তাহব্যাপী এই কার্নিভালে, শ্যুটিং অনুষ্ঠিত হবে হকি স্টেডিয়ামে, ব্যাডমিন্টন ডিসিপ্লিন অনুষ্ঠিত হবে শহীদ তাজ উদ্দিন ইনডোর স্টেডিয়ামে এবং সাঁতার অনুষ্ঠিত হবে আইভি রহমান সুইমিংপুলে। টেবিল টেনিস, ক্যারম, দাবা ও কলব্রিজ অনুষ্ঠিত হবে বিএসজেএ’র নিজস্ব কার্যালয়ে।

এই আয়োজনের ইভেন্ট পার্টনার ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের পাঁচটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক...

রূপালী ব্যাংক সিকিউরিটিজের ১৩তম এজিএম অনুষ্ঠিত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সোমবার এ সভার...

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

Recent Comments