Thursday, June 25, 2026
Home অর্থ-বানিজ্য নগদে প্রশাসক বসানোর সিদ্ধান্ত, কাল দায়িত্ব নেবে বাংলাদেশ ব্যাংক

নগদে প্রশাসক বসানোর সিদ্ধান্ত, কাল দায়িত্ব নেবে বাংলাদেশ ব্যাংক

অবৈধভাবে গড়ে উঠা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস নগদে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

তাকে সহায়তা করবেন কেন্দ্রীয় ব্যাংকের ৬ কর্মকর্তা। আগামী এক বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন বলে চিঠিতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে চট্টগ্রাম অফিস থেকে প্রধান কার্যালয়ে বদলিপূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সংযুক্ত করে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এছাড়াও প্রশাসকের সার্বিক কার্যক্রমে সহায়তার জন্য ৬ কর্মকর্তাকে ‘নগদ’-এ নিয়োগ দেওয়া হয়েছে।

তারা হলেন- অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আনোয়ার উল্যাহ্, যুপ্ত পরিচালক পলাশ মন্ডল, যুগ্ম পরিচালক (আইসিটি) আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন, উপ পরিচালক (আইসিটি) চয়ন বিশ্বাস এবং উপ পরিচালক মো. আইয়ুব খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চার্টার্ড লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত...

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

Recent Comments