সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সাউথইস্ট ব্যাংক।
চুক্তির আওতায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের গ্রাহকরা সাউথইস্ট ব্যাংকের হোম লোন সুবিধা সহজ শর্তে গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে আবাসন খাতে গ্রাহকদের জন্য অর্থায়ন প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটি।
সমঝোতা স্মারকে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর পক্ষে স্বাক্ষর করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম। অপরদিকে দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাউথইস্ট ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. আব্দুল কাদের এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড ল্যান্ড) শাহজাহান মিয়াসহ দুই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।


