Thursday, July 16, 2026
Home জাতীয় রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) জাতিসংঘের মুখপাত্রের কার্যালয় এক বিবৃতিতে এ নিয়োগের ঘোষণা দেয়।

বিবৃতিতে জানানো হয়, তিনি কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হচ্ছেন। দায়িত্ব পরিবর্তনের এই সময়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিদায়ী প্রধান রোজা ওতুনবায়েভার অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী কানাডার জর্জেট গ্যাগননের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাঁর তিন দশকের বেশি কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, আন্তর্জাতিক নীতিনির্ধারণ, উন্নয়ন সহযোগিতা এবং বিভিন্ন বৈশ্বিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেন। এছাড়া ২০২২ সালে তিনি প্রথম নারী হিসেবে জাতিসংঘের পিসবিল্ডিং কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments