Thursday, July 16, 2026
Home জাতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য একটি দক্ষ, আধুনিক ও সম্পূর্ণ পেশাদার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী গড়ে তোলা, যাতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

বুধবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও সক্ষম করতে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে এবং সে লক্ষ্যেই নতুন কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার কোনো ধরনের উগ্রবাদ, চরমপন্থা বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অতীতে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে সরকার সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করবে।

সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা হলো একটি নিরাপদ পরিবেশে বসবাস করা। কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ যেন নিশ্চিন্তে কাজ করতে এবং নিরাপদে পরিবারের কাছে ফিরতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই সরকারের অন্যতম দায়িত্ব।

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহিতায় বিশ্বাসী। জনগণের জীবন, সম্পদ ও অধিকার রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য একটি দক্ষ,...

বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে রেড সি গেটওয়ে টার্মিনাল...

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

Recent Comments