Wednesday, July 15, 2026
Home জাতীয় শিশুদের পাঠ্যক্রমে যুক্ত হবে নীতিবোধ ও পারিবারিক মূল্যবোধ : প্রধানমন্ত্রী

শিশুদের পাঠ্যক্রমে যুক্ত হবে নীতিবোধ ও পারিবারিক মূল্যবোধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ার আসল কারিগর হলো শিশুরা। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নীতিবোধ, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের বিষয়গুলো শিশুদের পাঠ্যক্রমে যুক্ত করা হবে। সরকার আনন্দময় শিক্ষার পরিবেশ বা ‘লার্নিং উইথ হ্যাপিনেস’-কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং প্রাথমিক শিক্ষকদের সব ধরনের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
বুধবার (১৫ জুলাই) সকালে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সকাল ১০টায় প্রধানমন্ত্রী সম্মেলন কেন্দ্রে পৌঁছালে তাকে স্বাগত জানান শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এরপর প্রধানমন্ত্রী দেশের ৬০টি জেলা থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
সাড়ে ১১টা পর্যন্ত দীর্ঘ দেড় ঘণ্টাব্যাপী পরিদর্শনে প্রধানমন্ত্রী খুদে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। স্টলগুলোতে শিশুরা তাদের নিজ নিজ এলাকার স্বতন্ত্র ঐতিহ্য, নিজেদের আঁকা ছবি, কাগজের তৈরি শিল্পকর্ম এবং হস্তশিল্প প্রদর্শন করে। শিক্ষকরা প্রধানমন্ত্রীর কাছে তাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও খেলাধুলার সুযোগ-সুবিধার বিস্তারিত চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রী শিক্ষক ও শিক্ষার্থীদের চমৎকার সৃজনশীলতার জন্য বিশেষ ধন্যবাদ জানান।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিবেশবান্ধব ও আনন্দময় শিক্ষার প্রসারে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচি দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অস্বাভাবিক দরবৃদ্ধি রেইনউইক যজ্ঞেশ্বরের শেয়ার লেনদেন সাময়িক স্থগিত

শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দেওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রেইনউইক যজ্ঞেশ্বরের লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।...

শিশুদের পাঠ্যক্রমে যুক্ত হবে নীতিবোধ ও পারিবারিক মূল্যবোধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ার আসল কারিগর হলো শিশুরা। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নীতিবোধ, সামাজিক ও...

সূচকের উত্থানে লেনদেন ১ হাজার ৫১৫ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩১টি কোম্পানির...

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের পাঁচটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক...

Recent Comments