Sunday, July 12, 2026
Home জাতীয় সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২ জুলাই) দুটি জানাজা শেষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর দাফন সম্পন্ন হয়।

দাফন অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে তাঁকে শেষ বিদায় জানানো হয়।

এর আগে জোহরের নামাজের পর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে পরিবারের সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, প্রতিকূল আবহাওয়া ও যাতায়াতের অসুবিধার কারণে তাঁর মরদেহ নিজ জেলা পঞ্চগড়ে নেওয়া সম্ভব হয়নি। তাই পরিবারের সম্মতিতে রাজধানীতেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার ভোরে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন মহল তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments