সম্মেলনে দুটি সেশনের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের অতিরিক্ত পরিচালক অমিতাভ চক্রবর্তী মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালনে ব্যাংকের করণীয় বিষয়ে একটি সেশন পরিচালনা করেন। অপর সেশনে ট্রেড-বেইসড ও ক্রেডিট-বেকড মানি লন্ডারিং প্রতিরোধের ওপর আলোকপাত করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) আবিদুর রহমান চৌধুরী। এছাড়া আরো বক্তব্য রাখেন ব্যাংকের এএমডি ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলম এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ রাশেদুল আমিন।
সম্মেলনে সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শাখাপ্রধান, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ব্যামেলকো), উপশাখা ও অফশোর ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) ইনচার্জসহ সংশ্লিষ্ট প্রায় ৩৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।