Tuesday, July 7, 2026
Home কর্পোরেট পূবালী ব্যাংকের সচেতনতামূলক ক্যাম্পেইন ‘ক্যাশলেস ধানমন্ডি’

পূবালী ব্যাংকের সচেতনতামূলক ক্যাম্পেইন ‘ক্যাশলেস ধানমন্ডি’

পূবালী ব্যাংক পিএলসির ধানমন্ডি শাখার উদ্যোগে ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে গতকাল ধানমন্ডির রবীন্দ্রসরোবরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এবং পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হালিম চৌধুরী।
‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ প্রতিপাদ্যে আয়োজিত এ ক্যাম্পেইনে নগদবিহীন লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান; মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তরের অঞ্চল প্রধান একেএম আব্দুর রকীব; উপমহাব্যবস্থাপক ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগের প্রধান মো. রবিউল আলমসহ সংশ্লিষ্ট নির্বাহীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে একই কিউআর কোডে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) থেকে সহজ, নিরাপদ ও দ্রুত ডিজিটাল লেনদেন করা সম্ভব। নগদ অর্থের ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ধানমন্ডি’ উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতিকে আরো শক্তিশালী করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাউথইস্ট ব্যাংকের ব্যামেলকো সম্মেলন

সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ব্যামেলকো) কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও...

পূবালী ব্যাংকের সচেতনতামূলক ক্যাম্পেইন ‘ক্যাশলেস ধানমন্ডি’

পূবালী ব্যাংক পিএলসির ধানমন্ডি শাখার উদ্যোগে ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে গতকাল ধানমন্ডির রবীন্দ্রসরোবরে এ অনুষ্ঠানের...

সোনালী লাইফের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ জুলাই বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের আয়োজন

দেশব্যাপী ক্যাশলেস লেনদেন ব্যবস্থা জোরদার এবং বাংলা কিউআর পেমেন্ট জনপ্রিয় করতে রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় এক সচেতনতামূলক র‌্যালির আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। ব্যাংকের...

Recent Comments