Sunday, July 5, 2026
Home জাতীয় ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশপ্রধানদের সম্মেলন ‘ইউএন-কপস’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সম্মেলনে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী রোববার (৫ জুলাই) দিনগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই দিনব্যাপী এ সম্মেলন আগামী ৭ ও ৮ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরও রয়েছেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’—এই তিনটি প্লেনারি অধিবেশনে অংশ নেবেন। এ ছাড়া সম্মেলনের সাইডলাইন উচ্চপর্যায়ের নৈশভোজেও তার অংশগ্রহন করবেন।

নিউইয়র্কে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া, পলিটিক্যাল ও পিস বিল্ডিং বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এছাড়াও তিনি বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডমিনেজ স্টিলের ৩০% শেয়ার কিনছে আকিজ

লোকসানি কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৩০ শতাংশ মালিকানা কিনতে যাচ্ছে আকিজ রিসোর্সেস। এ জন্য শেয়ার হস্তান্তরের অনুমোদন চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে...

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশপ্রধানদের সম্মেলন ‘ইউএন-কপস’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সম্মেলনে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী রোববার (৫ জুলাই) দিনগত...

এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ২৭ হাজার

এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে বহিষ্কারের সংখ্যা প্রথমদিনের তুলনায় দ্বিগুণেরও বেশি। শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় সারা দেশে অনুপস্থিত ছিলেন ২৭ হাজার ৩২৭...

সরকারি কাজে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, জনগণের আস্থা ধরে...

Recent Comments