Tuesday, June 30, 2026
Home জাতীয় এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিল ডিএমপি

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিল ডিএমপি

আসন্ন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করতে রাজধানীর সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স এবং আলিম পরীক্ষা শুরু হবে। পরীক্ষা নির্বিঘ্নভাবে আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, পরীক্ষা চলাকালীন প্রতিদিন সংশ্লিষ্ট কেন্দ্রের ২০০ গজের মধ্যে শুধু পরীক্ষার্থী, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন। অন্য কোনো ব্যক্তি ওই এলাকায় অবস্থান বা প্রবেশ করতে পারবেন না।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপের উদ্দেশ্য হলো পরীক্ষা কেন্দ্রের আশপাশে অপ্রয়োজনীয় ভিড় নিয়ন্ত্রণ, যানজট কমানো এবং পরীক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতেও এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, ২ জুলাই থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা

পরীক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ নাগরিকদের এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খামেনির জানাজায় অংশ নেবে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে।...

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিল ডিএমপি

আসন্ন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করতে রাজধানীর সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে...

জুলাই মাসেও বাড়ছে না জ্বালানি তেলের দাম

আগামী জুলাই মাসেও দেশে জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আনছে না সরকার। ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বিদ্যমান মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত...

জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

আগামী জুলাই মাস থেকে দেশের মাদ্রাসা শিক্ষকদের নিয়মিত বেতন দেওয়া হবে। একই সঙ্গে গত দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে বলে...

Recent Comments