Tuesday, June 30, 2026
Home জাতীয় জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

আগামী জুলাই মাস থেকে দেশের মাদ্রাসা শিক্ষকদের নিয়মিত বেতন দেওয়া হবে। একই সঙ্গে গত দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন পরিশোধে বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়ে। পর্যালোচনায় দেখা যায়, প্রায় ১৭ হাজার নতুন শিক্ষকের বেতনের জন্য অতিরিক্ত ৫০১ কোটি টাকার প্রয়োজন হলেও পূর্ববর্তী বাজেটে এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়নি। ফলে দুই মাসের বেতন পরিশোধে বিলম্ব ঘটে।

তিনি জানান, সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করেছে। ফলে জুলাই মাস থেকেই সব মাদ্রাসা শিক্ষক নিয়মিত বেতন পাবেন এবং বকেয়া দুই মাসের বেতনও একই মাসে পরিশোধ করা হবে।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিনের শিক্ষক সংকট দূর করতে গত সেপ্টেম্বর থেকে এনটিআরসিএর মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এতে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ইসলামী শিক্ষার মূল চেতনা ধারণ করে আদর্শবান, সৎ ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দলীয় বিভাজনের ঊর্ধ্বে থেকে জ্ঞান, নৈতিকতা ও শান্তির মূল্যবোধকে ধারণ করারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন ফাজিল ও কামিল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিল ডিএমপি

আসন্ন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করতে রাজধানীর সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে...

জুলাই মাসেও বাড়ছে না জ্বালানি তেলের দাম

আগামী জুলাই মাসেও দেশে জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আনছে না সরকার। ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বিদ্যমান মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত...

জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

আগামী জুলাই মাস থেকে দেশের মাদ্রাসা শিক্ষকদের নিয়মিত বেতন দেওয়া হবে। একই সঙ্গে গত দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে বলে...

ঋণ খেলাপির দায়ে আটকে গেল আসলাম চৌধুরীর শপথ

ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পথ চূড়ান্তভাবে বন্ধ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের...

Recent Comments