Sunday, July 12, 2026
Home জাতীয় চকচকে চালে পুষ্টিমানের ঘাটতি থাকে: খাদ্যমন্ত্রী

চকচকে চালে পুষ্টিমানের ঘাটতি থাকে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কোনো অনিরাপদ খাদ্যে পুষ্টি থাকে না। চকচকে চালে পুষ্টিমানের ঘাটতি থাকে। অথচ আমরা চালের পুষ্টিমান তুলে নিয়ে আলাদা পুষ্টি মিশ্রণ করি-তা দুঃখজনক।

বুধবার রাজধানীর এক হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের নেতৃত্বে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকামস (জানো) প্রকল্পের ‘জানো সাফল্য উদ্যাপন : পাঁচ ও অর্ধেক বছরের যাত্রার স্মৃতি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নীলফামারী ২ আসনের সংসদ-সদস্য আসাদুজ্জামান নূর, আইসিটি বিভাগের সচিব শামসুল আরেফিন, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) মহাপরিচালক শহীদুল আলম এনডিসি, কেয়ার বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড. শামিম জাহান, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলিসহ আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

খাদ্যমন্ত্রী বলেন, মায়ের দুধেই সবচেয়ে পুষ্টি বেশি। আমরা তিন বেলা ভাত না খেলেও বাচ্চারা তিন বেলাই ভাত খায়। দেশে যখন সাত কোটি মানুষ ছিল তখন খাবার অভাব ছিল। এখন ১৭ কোটি মানুষের খাবার অভাব নেই।

আসাদুজ্জামান নূর বলেন, অনেকে মনে করে ভাত, মাছ, মাংস ছাড়া পুষ্টি পূরণ সম্ভব নয়। পুঁইশাক-কাঁচা মরিচেও পুষ্টিগুণ আছে। ছোট মাছেও যে পুষ্টিগুণ আছে, তা আমরা বিশ্বাস করতে চাই না।

‘জানো’-এর সিনিয়র টিম লিডার ড. মো. মিজানুর রহমান বলেন, আমরা নারী, শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে খাদ্য তালিকাগত বৈচিত্র্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ করেছি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments